আজ শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির শফিকুর রহমান।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে অপপ্রচার চালানো হয় বলে উল্লেখ করেছেন দলের আমির শফিকুর রহমান। নারীদের কাজের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁদের হাত বন্ধ করার আমরা কে’। আজ শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। নারীদের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে আমাদের মা-বোনেরা ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলে সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবেন। তাঁদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর ফুরসত পাবে না। তাঁরা ইজ্জতের সঙ্গে, মর্যাদার সঙ্গে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।’ মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে নারীদের শরিক করেছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘কাজটি হলো যুদ্ধ। মায়েরা পুরুষের পাশে থেকে যুদ্ধ করেছেন।’ Read More
|
Post a Comment