Top News

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

 

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন


ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকরা ভাঙচুর চালিয়েছে। আজ সোমবার। ছবি: সংগৃহীত


ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এক সাংবাদিক টেলিফোনে আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই দিন দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয়।

ওই সাংবাদিক বলেন, সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। তাঁরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তাঁরা কিছুটা ভাঙচুরও করেন।


ওই সাংবাদিক বলেন, কয়েক দিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ–মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তাঁরা হঠাৎই সহকারী হাইকমিশন প্রাঙ্গণে

Read More









Post a Comment

Previous Post Next Post