Top News

ভারত: যে কারণে উত্তর জনসংখ্যা চায় কমাতে, দক্ষিণ চায় বাড়াতে

ভারত: যে কারণে উত্তর জনসংখ্যা চায় কমাতে, দক্ষিণ চায় বাড়াতে


উত্তর ভারতের তিনটি রাজ্য, উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটছে। ছবি: এএফপি



















ভারতের জনসংখ্যা কমার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা শামিকা রবি জানিয়েছেন, দেশের তিন-চতুর্থাংশ রাজ্যে জন্মহার এমন পর্যায়ে নেমে এসেছে যে, জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই প্রবণতা বজায় রাখা প্রয়োজন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের (যার জনসংখ্যা ১৪৫ কোটির বেশি) জন্য এটি অবশ্যই সুখবর। কারণ, দেশের অবকাঠামো ও সম্পদের ওপর চাপ কমবে। তবে, ভারতের অনেক নেতা জন্মহার কমানোর দিকে এগিয়ে যাওয়া নিয়ে অতটা সন্তুষ্ট নয়।

দক্ষিণ ভারতের দুটি সমৃদ্ধ ও উন্নতিশীল রাজ্য—তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যবাসীকে বেশি সন্তান ধারণের জন্য উদ্বুদ্ধ করছেন।

এদিকে, মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন একটি পার্লামেন্ট আসন পুনর্বণ্টন ব্যবস্থা প্রস্তাব করতে চায়, যেখানে যেসব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, তাদের আসন সংখ্যা কমানো হবে, আর যেসব রাজ্যে জনসংখ্যা বাড়ছে, তাদের আসন সংখ্যা বাড়ানো হবে


Post a Comment

Previous Post Next Post