Top News

তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

৯০ এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাটি আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
ছবি: সাজিদ হোসে


৫ আগস্টের বিপ্লবের তিন মাস না পেরুতেই তার আসল চেহারা প্রকাশ হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েক দিনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতি নিয়ে কোনো দিনই সফলতা অর্জন করা সম্ভব নয়, যতই বড় বড় কথা বলি, যতই দীর্ঘ বক্তৃতা করি। নিজের ঘরেই যদি বিভেদ থাকে, তবে আমরা কখনোই তা সমাধান করতে পারব না।’

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।











Post a Comment

Previous Post Next Post