যে ৬ কারণে বাঁধাকপি খেতেই হবেশীতকালীন সবজি হিসেবে খ্যাতি থাকলেও দেশে এখন সারা বছরই মেলে বাঁধাকপি।ছবি: পেক্সেলস
১. তারুণ্য ধরে রাখতে সহায়ক
বাঁধাকপিতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। বাঁধাকপি কোষকে সজীব রাখে, দূর করে কোষের প্রদাহ, কমায় ফোলা। এই সবজি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে। কোষের তারুণ্য ধরে রেখে ত্বকের তারুণ্য ধরে রাখতে বাঁধাকপির জুড়ি নেই।
২. রক্তস্বল্পতা দূর করে
এই সবজিতে আছে প্রচুর আয়রন। তাই অন্তঃসত্ত্বা নারী ও যাঁদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা আছে, বাঁধাকপি তাঁদের জন্য আবশ্যকীয় খাদ্য।
৩. ওজন কমায়
বাঁধাকপিতে আছে টারটারিক অ্যাসিড। চিনি ও শর্করা রূপান্তর হয়ে শরীরে যে চর্বি জমে, টারটারিক অ্যাসিড তা গলিয়ে ফেলে। ফলে শরীরে সহজে চর্বি জমতে পারে না। এই সবজি ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমায় ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে।
৪. ক্যানসার প্রতিরোধী
গবেষকেরা জানান, বাঁধাকপিতে রয়েছে লুপিওল, ডিনডলি

Post a Comment