Top News

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল


২০২৩ সালের মে মাসে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের তৎকালীন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মিছিলে পিস্তল হাতে দেখা যায়। ছবি: সংগৃহীত

m

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অস্ত্রের লাইসেন্স জমা না দেওয়ার কারণে অন্তর্বর্তী সরকার সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনার সরকারের সংসদ সদস্য, প্রভাবশালী নেতাসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেতারা রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্স বাতিলের ফলে এসব অস্ত্র এখন অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারের জন্য সব জেলা পুলিশ সুপারকে (এসপি) চিঠি পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগই ঢাকা, চট্টগ্রাম এবং পাবনা জেলায় রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ব্যাপকভাবে ঘটেছে, যা সরকারের নজরদারির মধ্যে এসেছে।

See More

Post a Comment

Previous Post Next Post